শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২২ ডিসেম্বর ২০ ২৪
৪:২৫ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জের পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে রোববার (২২ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র ও অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মুবাশ্বির আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল খাঁয়ের'র পরিচালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান শামছু মিয়া চৌধুরী, আফজল হোসেন বতুল্লাহ, শামসুদ্দীন শুকুর, ইলিয়াছুর রহমান, আব্দুল হেকিম, আনু মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক আক্তার হোসেন তালুকদার, দাতা সদস্য নুরুল ইসলাম, মোহাম্মদ মদরিছ আলী, আবুল কালাম, আবু জাফর দোলন, নুরুল আমিন, তেরা মিয়া, নিজাম উদ্দিন, মামুন চৌধুরী, হারুন মিয়া, শাহনুর আলী, আজাদ মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব'র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, শিক্ষক মাইনুল ইসলাম, তোফায়েল আহমদ প্রমূখ। উল্লেখ্য, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।

বিদ্যালয়টির শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজনটি বাস্তবায়নের লক্ষে বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ