১২:৫৫ পূর্বাহ্ণ
ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্কের সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা
জাতীয় মানবাধিকার পরিবেশবাদী, সমাজ উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক এর কার্যক্রমকে গতিশীল করার লক্ষে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো.মুজিব উল্ল্যাহ চৌধুরী তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক - (ইউএসএন) সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করেছেন।
আশরাফুল আহমদকে সিলেট বিভাগীয় সমন্বয়কারী, সামিয়া আক্তার লিনাকে যুগ্ম সমন্বয়কারী করে বৃহস্পতিবার ১১(এগার) সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন ইমরান আলি সিলেট জেলা, এম.এ আলী সিলেট মহানগর ,শাহাদাৎ মাহমুদ শ্রাবণ সুনামগঞ্জ জেলা, আব্দুল কুদ্দুস মৌলভী বাজার জেলা এবং ফয়সাল আহমদকে হবিগঞ্জ জেলা সমন্বয়কারী করা হয়েছে। সম্মানিত সদস্য করা হয়, এস.কে নাঈমুল ইসলাম, মো. আব্দুল্লাহ (রনি), লুবনা আক্তার লিসাকে। এছাড়া ইমরানুল ইমাকে ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-ইউএসএন এর শুভেচ্ছা দূত করা হয়।
করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত বিপর্যয় ও দেশের কল্যাণে মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বাড়ানোর মধ্যদিয়ে সামাজিক দায়িত্ব পালনের জন্য অংগীকারবদ্ধ হওয়া, সমাজের অবহেলিত মানুষগগুলোকে সঠিক রাস্তা দেখানোই এ নেটওয়ার্কের প্রথম কাজ। এছাড়া একতাবদ্ধ হয়ে দেশ ও সমাজের অসংগতি নিয়ে কাজ করা। মানবাধিকার, শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন, পরিবেশ ও জলবায়ু, ভূমি, হাঙ্গার, অভিবাসন নিয়ে কাজ করা, সচেতন করা। মানুষের পাশে থেকে মানুষের দু:খ দুর্দশা সুবিধা অসুবিধা সরকারের নজরে এনে কাজ করতে এগিয়ে যাওয়ার জন্য সমন্বয় কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি