৯:৫৩ অপরাহ্ণ
বাবা-ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ
বিদেশে থাকা ছাত্রদল নেতা মো আল আমিনের বিরুদ্ধে মারামারির মামলা
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় জাউয়াবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো আল আমিনের বিরুদ্ধে প্রভাসে থাকা অবস্থায়ও মারামারির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
খবর নিয়ে জানা যায় গত ১০ মে ২০২৪ তারিখে একি এলাকার জাহিদ হাসান নামের এক ব্যক্তি এ মামলা দায়ের করেন ।
এদিকে শুধু মো আল আমিন নন তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মামলা হওয়ায় তারা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
মো আল আমিনের মায়ের সাথে কথা বল্লে উনি জানান আমার ছেলে আল আমিন দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন ।
জাহিদ হাসান যে অভিযোগ করেছেন এটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা, জমি দখল করতে ব্যর্থ হয়ে শুধুমাত্র আমাদের পরিবারকে মানসিকভাবে ও অর্থনৈতিক ভাবে চাপে ফেলতে এ মামলা করেছেন, আমার বাড়িতে পুলিশ আসছে বার বার তাই আমরা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছি এবং স্বামী ও আমার ছুট ছেলে মামলার ভয়ে পলাতক রয়েছেন ।
এ বিষয়ে জগন্নাথপুর থানার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।