১১:৪৪ অপরাহ্ণ
স্বাধীনতা দিবসে শাবিপ্রবিতে কর্মচারীদেরকে ঈদ উপহার বিতরণ করল ছাত্রশিবির
স্বাধীনতা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।
বুধবার (২৬ মার্চ) দুপুর ২টায় শাবিপ্রবি ক্যাম্পাসের নিকটবর্তী নয়া বাজার এলাকায় এ উপহার বিতরণ করা হয়।
কর্মচারীদের শ্রম ও ত্যাগের প্রতি সম্মান জানাতে এবং ঈদের আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ।
তাদের অক্লান্ত পরিশ্রম ও নিরলস সহযোগিতায় ক্যাম্পাস জীবন্ত ও কার্যকর থাকে। তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে আমরা প্রতি বছরই এ উদ্যোগ গ্রহণ করি।
এটি কেবল একটি উপহার নয়, বরং ভালোবাসা, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের গভীর প্রকাশ।
” উল্লেখ্য, কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে তুলতে ও ঈদ উদযাপনের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ প্রতি বছরই গ্রহণ করে আসছে সংগঠনটি।