সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৪ জুন ২০ ২৫
৯:৫২ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় বিএআরআই'র ভার্মিকম্পোষ্ট বিতরণ

দক্ষিন সুরমার মোল্লারগাওয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(APA)অনুযায়ী কৃষক পর্যায়ে ভার্মিকম্পোষ্ট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সরেজমিন গবেষণা বিভাগ বিএআরআই সিলেট কতৃক উপজেলার মোল্লারগাও ইউনিয়নের মন্দিরখলাস্হ কৃষি উদ্দোক্তা সৈয়দুর রহমানের বাড়ীতে আয়োজিত ভার্মিকম্পোষ্ট বিতরণ করা হয়।

ভার্মিকম্পোষ্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষণা বিভাগ বিএআরআই সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আসাদুজ্জামান।

বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জুলফিকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এস এ শফি, কৃষি উদ্দোক্তা সৈয়দুর রহমান। অনুষ্টানে এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ