বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২০ জুন ২০ ২৩
২:১৩ অপরাহ্ণ

কাউন্সিলর পদপ্রার্থী কামরুল হোসেন রাজীবের সর্বশেষ প্রচারণা মিছিল

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সমাজসেবী মোঃ কামরুল হোসেন রাজীব এর ঘুড়ি মার্কার সমর্থনে সর্বশেষ নির্বাচনী প্রচারণা মিছিল বের হয়।

গত ১৯ জুন সোমবার রাতে কাউন্সিলর প্রার্থীর নয়াসড়কস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে ওয়ার্ডের মুরব্বিয়ান, সমাজসেবী, ব্যবসায়ী, যুব সমাজ সহ সমর্থকদের নিয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে নির্বাচনী প্রচার মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে পথসভায় মিলিত হয়।

পথসভা ও নির্বাচনী মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী নাজমুল ইসলাম মছরুর, নজরুল হোসেন, আওলাদ হোসেন, আহমদ হোসেন, আলী হোসেন, অজিদ ভট্টাচার্য্য, শংকর দাস, আকরাম হোসেন, আশরাফ হোসেন, হোসেন আহমদ, জুনায়েদ আহমদ রাসেল, রাসেল দাস, জাকির হোসেন, যুব সমাজের মধ্যে সাঈদ আহমদ, নপু সেন, আরিফ, জাহেদ, নাসির, সাজ্জাদ, মনজু, লিটন, জুনেল, ফাহিম, রুবেল, মুজিব, সাকি হাজারী, আবুল হোসেন, কাবুল হোসেন, কয়ছর আহমদ, রাহেল, মুজিব, মালু মিয়া, খলিল, মুর্শেদ, আরিফ, ওয়েছ, সেবুল, শিপন, রাহিদ, সুমন দাস, অন্দ্রিয় দাস, রাজিব দাস, রুবায়েত হোসেন, সৌরভ, তুষার, সোহেল, লাবু, ব্রজ, শরীফ, নাসির, আলতা মিয়া প্রমুখ।

এছাড়াও অসংখ্য সমর্থবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনী শেষ পথসভায় কাউন্সিলর প্রার্থী কামরুল হোসেন রাজীব ঘুড়ি মার্কায় ভোট চেয়ে বলেন, সমাজ সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আপনাদের পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো। ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়ন কার্যক্রম গতিশীল ও পরিবর্তন করার লক্ষ্যে আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি।

ওয়ার্ডের জনগণের দোয়া ও সহযোগিতা পেলে ঘুড়ি মার্কার বিজয় নিশ্চিত হবে। তিনি বলেন, আমি নেতা বা কাউন্সিলর নয়, আপনাদের সন্তান, ভাই, বন্ধু ও সেবক হিসেবে কাজ করতে চাই। তাই আমাকে আগামী ২১ জুন নির্বাচনে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ১৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ