সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১১ জানুয়ারী ২০ ২২
৬:৫২ অপরাহ্ণ

অসহায় ও যুব মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সিলেট যুব উন্নয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় গত ৯ জানুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট শহরতলীর মেজরটিলাস্থ মুকিপাড়া এলাকায় যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমদের ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৫০ জন অহসায় দরিদ্র ও যুব মহিলাদের মধ্যে শীতবন্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমদ বলেন সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য তিনি আহবান জানান। সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১৯, ২০, ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এবং নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি নাজনীন আকতার কণা, সমাজকর্মী আব্দুল করিম।

তাহমিনা আক্তার জুইর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সহ-সভাপতি রুনা মজুমদার, নির্বাহী সদস্য কলি বেগম, বিউটি বেগম, হাফসা বেগম, জুলি বেগম, সামিয়া বেগম, তান্নি বেগম, শান্তা রানী দাস, কমা রানী দাস, জয়া দাস, মিলি বেগম প্রমুখ
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ