রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২ মার্চ ২০ ২২
৬:০ ৪ অপরাহ্ণ

বাবনা ষ্টেশন রোডে আহার রেষ্টুরেন্টের উদ্বোধন
আহার রেষ্টুরেন্ট নতুন ভাবে নতুন স্থানে বড় পরিসরে উদ্বোধন করা হয়েছে। (২৮শে ফেব্রুয়ারী) সোমবার বাদ আসর দক্ষিণ সুরমাস্থ বাবনা ষ্টেশন রোডে আহার রেষ্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সিলেট জজ কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শেখ মুহাম্মদ ইমদাদুল হক এবং মাওলানা বদরুল ইসলাম।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পলিটেকনিক্যাল এর সাবেক অধ্যক্ষ ফারুক উদ্দিন আহমদ, লন্ডন লুটনের সাবেক কাউন্সিলর কমিউনিটি নেতা আব্দুর রকিব, বরইকান্দি ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন, বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও কমিনিটি নেতা আলহাজ্ব বেলাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট চেম্বারের পরিচালক খলিলুর রহমান মাসুম, বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী রুহেল আহমদ, বিশিষ্ট রাজনৈতিক নেতা আব্দুল আহাদ খান জামাল, লালা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, রেস্টুরেন্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বদরুল আহমদ, পেট্রো বাংলার এজিএম নিজাম উদ্দিন খসরু, ব্যাংকার সিরাজুল ইসলাম, বাবনা স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কমিটির নেতৃবৃন্দ সহ ব্যবসায়ী কমিউনিটি, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ