১:৪৫ পূর্বাহ্ণ
শহীদ বুদ্ধিজীবী দিবসে ওয়ান বাংলাদেশ সিলেট জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি
১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসের এই দিনটি কালো অধ্যায় হয়ে থাকবে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগে দেশের সূর্যসন্তানদের হারানোর দিন। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস পরিকল্পনা করে দেশের বুদ্ধিজীবীদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়।
পরাজয়ের আগ মুহূর্তে চরম প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেছিল পাকিস্তানিরা। পাকিস্তানি সেনাদের এদেশীয় দালালরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার প্রথিতযশা ব্যক্তিদের বাসাবাড়ি থেকে তুলে নিয়ে যায়। বিজয়ের স্বাদ গ্রহণের আগে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে বধ্যভূমিতে নিয়ে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের নির্যাতন ও গুলি চালিয়ে হত্যা করে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ এই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায় ওয়ান বাংলাদেশ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ, সিলেট জেলা।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ান বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি কৃষিবিদ প্রফেসর ড.নির্মল চন্দ্র রায়, সহ-সভাপতি তৌফিকুল আলম বাবলু, সাধারণ সম্পদিক কৃষিবিদ দেবাশিষ শাহা, যুগ্ন সম্পাদক অনিমেষ সরকার, কোষাধ্যক্ষ সৈয়দ মোশারফ আলি তুহিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. তরিকুল ইসলাম, শিক্ষা সম্পাদক ড. বিশ্বজিৎ দেবনাথ, সমাজসেবা সম্পাদক ড. ফুজায়েল আহমদসদস্য প্রফেসর মৃত্যুঞ্জয় কুন্ড, অজয় শাহা,ডি. অশোক বিশ্বাস, ড. সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ