সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
-বিজ্ঞপ্তি
২ ফেব্রুয়ারী ২০ ২২
১১:৫৪ অপরাহ্ণ

সালাম চৌধুরী অসহায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন
রোটারি ক্লাব অব সিলেট সাউথের শোকসভা

এম এ সালাম চৌধুরী রোটারি ক্লাব অব সিলেট সাউথের একজন অভিভাবক ছিলেন।তিনি অসহায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন।শুধু তাই নয় সিলেটে প্রথম দিকের একজন শিল্পোদ্যোক্তা হিসেবে তিনি সিলেটের শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তেমনি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি হিসেবেও এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যেও উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তার শূন্যতা সহজেপূরণ হবার নয়। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী রোটারি ক্লাব সিলেট সাউথের পিপি রোটারিয়ান এম এ সালাম চৌধুরী স্মরণে রোটারি ক্লাব অব সিলেট সাউথের উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন।

গতকাল মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ক্লাব প্রেসিডেন্ট শাহ জুনেদ আলী সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি চৌধুরী মাহববুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পিডিজি ইঞ্জিঃ এম.এ লতিফ,পিডিজি পিন্সিপাল এম আতাউর রহমান পীর,জোনাল কো-অরডিনেটর রোটাঃ হানিফ মোহাম্মদ, সাবেক জোনাল কো-অরডিনেটর রোাটাঃ জাকির আহমদ চৌধুরী,প্রাক্তন সভাপতি রোটাঃখায়রুল জাফর চৌধুরী,প্রাক্তন সভাপতি রোটাঃ এডভোকেট ডঃ শহিদুল ইসলাম,ডেপুটি জেলা গভর্নর মোহাম্মদ বদরুজ্জাামান,প্রাক্তন ডেপুটি জেলা গভর্নর মোঃ মতিউর রহমান,এসিট্যান্ট জেলা গভর্ণর মাসুদ আহমদ চৌধুরী,রোটাঃ পিপি আব্দুল হামিদ চৌধুর,রোটাঃ পিপি আব্দুল মালিক সুজন, রোটাঃ পিপি আব্দুল মুহিত দিদার রোটাঃ পিপি কবির উদ্দিন আহমদ,রোটাঃ পিপি,আজাদ শিপন,রোটাঃ পিপি রেহান উদ্দিন আহমদ, ,রোটারি ক্লাব সিলেট সেন্ট্রাল এর প্রেসিডেন্ট শামস উদ্দিন আহমদ,রোটারি ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট কায়েস আহমদ, রোটারি ক্লাব অব সিলেট রয়েলস এর প্রেসিডেন্ট অয়ন চক্রবর্তী, রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহমদ, রোটারিয়ান দিপক চক্রবর্তী,রোটারিয়ান মোহাম্দ আলী মঞ্জুর,রোটারিয়ান আলীম উদ্দিন প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখের মরহুমের সুযোগ্য পুত্র সিপি এ এস এম কামরুজ্জামান চৌধুরী রুম্ম ।সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান পিপি জুবায়ের আহমদ জাবের।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ