১১:৫৩ পূর্বাহ্ণ
সভাপতি আল আমিন, উজ্জ্বল আহমদ সাধারণ সম্পাদক
সিলেটে উদ্দীপ্ত তরুণ সংঘের যাত্রা শুরু
“এসো তরুণ একসাথে জয় করি মানবতাকে” এই স্লোগানকে সামনে রেখে সিলেটের তরুণদের নিয়ে যাত্রা শুরু করলো উদ্দীপ্ত তরুণ সংঘ নামের সংগঠন।
গতকাল (২৪ সেপ্টেম্বর) সিলেটের সোবহানীঘাটস্থ সম্রাট টাওয়ারে (৩)সংগঠনের উপদেষ্টামন্ডলি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে আল আমিনকে সভাপতি ও উজ্জ্বল আহমদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি হাফিজ জুনাঈদ আহমদ ও এফ কে জুনেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাশহুদ আহমদ, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক এখলাছুর রহমান সাকের, সহ প্রচার সম্পাদক হাবিবুর রহমান, অফিস সম্পাদক আলবাব হোসাইন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ সানী, ক্রীড়া সম্পাদক হোসাইন আহমদ খান।
কার্য নির্বাহী সদস্য হিসেবে মোঃ দেলোয়ার হোসাইন, তারেক আহমদ, নাহিদ আহমদ, রাহেল আহমদ, আব্দুল কাদের, সাজন আহমদ সাজু, ইয়াছিন আহমদ, আনোয়ার হোসাইন, আরিফ আলীকে নির্বাচিত করা হয়।
সভায় নতুন দায়িত্বশীলরা সমাজ, দেশ ও মানবতার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে শীগ্রই তাদের কর্মসূচি ঘোষণা হবে জনান।