মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৮ মে ২০ ২০
১২:৫৫ পূর্বাহ্ণ

গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে  সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাস (কোভিড ১৯)-এর প্রার্দুভাবের ফলে সৃষ্ট বৈশি^ক মহামারিতে ক্ষতিগ্রস্ত সিলেট নগরীর কর্মহীন ও দুস্থ ৫০টি পরিবারের মধ্যে গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য বিতরন কার্য্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদ্য প্রাক্তন সভাপতি আব্দুল বাতিন ফয়সল। গত বুধবার নগরীর বিভিন্ন শপিংমলে অবস্থানকারী প্রহরীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনের মাধ্যমে এই কর্মসূচী উদ্বোধন করা হয়। 
কর্মসূচী উদ্বোধনকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদ্য প্রাক্তন সভাপতি আব্দুল বাতিন ফয়সল বলেন, গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে প্রতি বছর রমজানের শুরুতে দুস্থ অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রতি বছরের মতো এবছরও গ্লোবাল এইডের উদ্যোগে খাদ্য বিতরণের কর্মসূচিকে অভিনন্দিত করে আরো বড় পরিসরে এগিয়ে আসার আহবান জানান। গ্লোবাল এইডের বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তৈল, চানা, পিয়াজ ও আলু। খাদ্য সামগ্রী সমাবেশের মাধ্যমে বিতরন না করে করোনা ভাইরাসে লক ডাউনে থাকা বিভিন্ন পরিবারকে তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ