রবিবার, মে ১০ , ২০ ২৬
রাজেশ ভৌমিক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
৯ মে ২০ ২৬
৬:২৫ অপরাহ্ণ

পুকুরে ভাসছিল পা,পরে মিলল রিকশাচালকের লা'.শ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ হোসেন (৫৪) নামে এক রিকশাচালকের মৃ'.ত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় অজয় হাজারার বসতবাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন শিশু পুকুরে একটি মানুষের পা ভাসতে দেখে বিষয়টি তাদের পরিবারকে জানায়। পরে স্থানীয়রা বাগান পঞ্চায়েত ও স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। তারপর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল পুকুর থেকে ওই ব্যক্তির মর'দেহ উদ্ধার করে।


নিহ'ত মোহাম্মদ হোসেন কুমিল্লার লাকসাম থানার আলোকদিয়া ইউনিয়নের খোজারকলা গ্রামের মৃত শরবত আলীর ছেলে। শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ছোটবেলা থেকেই তিনি সিলেট অঞ্চলে বসবাস করতেন এবং শ্রীমঙ্গলে তাকে “হাসিম পাগলা” মামু নামে পরিচিত ছিলেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করতেন বলেও জানান তিনি। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।' উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে একই ইউনিয়নের একই গ্রামের একটি লেক থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় পরপর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ