বিজ্ঞপ্তি
৫:৩০ অপরাহ্ণ
নেতাকর্মীদের গনহারে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার সালাম
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, আওয়ামীলীগ সরকার আবারো দেশটাকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিনিয়ত গ্রেফতার করছে পুলিশ। তাদের দোসরদের দেয়া তালিকা অনুযায়ী নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে প্রতিদিন অভিযানে যাচ্ছে পুলিশ। গ্রেফতারের ভয় দেখিয়ে নেতাকর্মীদের আন্দোলন থেকে সরাতে এ ধরনের হীণ তৎপরতা চালাচ্ছে আইণশৃঙ্খলা বাহিণী। পুলিশী নির্যাতন আর গ্রেফতার আতংক জনগণের এই অগ্রযাত্রাকে থামাতে পারবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন তিনি।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার অন্তর্গত জালালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল আহমদ ও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সেকুল আহমদকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন হুশিয়ারী জানান ব্যারিস্টার এম এ সালাম। বিবৃতিতে ব্যারিস্টার এম এ সালাম আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন নিজেদের ইচ্ছামত সম্পন্ন করতে সকল ধরনের অশুভ পরিকল্পনা গ্রহণ করেছে বিনাভোটের অবৈধ সরকার। তারই অংশ হিসেবে নিজেদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে তড়িগড়ি করে তফশীল ঘোষণা করে আবারো রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় তারা। কিন্তু দেশের গণতন্ত্রকামী মানুষ তাদের এই স্বপ্ন পূরণ হতে দেবেনা। তাদের এই আগ্রাসী মনোভাব, গণ-গ্রেফতার আর দমন-পীড়ন প্রমাণ করে দেশবাসীর বিজয় সুনিশ্চিত। কারণ শেখ হাসিনার সরকার বুঝতে পেরেছে দেশের মানুষ আর তাদেরকে চায়না। সিলেটের পুলিশ প্রশাসনের প্রতি তিনি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা এ ধরনের কার্যক্রম চালিয়ে সিলেটবাসীর বিরাগভাজন হবেননা। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নাগরিকদের জন্য কাজ করুণ। বন্ধ করুণ দমন-পীড়ন, নির্যাতন আর গণ-গ্রেফতার। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরে পেতে দেশবাসী এখন তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমে এসেছে। তারেক রহমানের নেতৃত্বেই আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অবৈধ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিতে যে আপনারা যুদ্ধে নেমেছেন, সেই যুদ্ধে বিজয় খুবই সন্নিকটে ইনশাআল্লাহ। এই যুদ্ধে জিততে হবে, পরাজিত হবে অবৈধ সরকার। কাজেই সর্বোচ্চ ধৈর্য্য ধরে রাজপথের আন্দোলন চালিয়ে যেতে তিনি নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান। সেই সাথে সিলেট-৩ আসনের অন্তর্গত এলাকার যেকোন পর্যায়ের নেতাকর্মীদের জন্য ব্যারিস্টার সালামা আইণগত সহায়তা সেলের সহযোগিতা নিতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান। এই সেল বিনা টাকায় নেতাকর্মীদের সব ধরনের আইণী সহায়তা দেবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ…
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে…
গোলাপগঞ্জে এমপি এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা
ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে উৎসবমুখর…
ছাত্রদল নেতা আফজাল হোসেনের পিতার ইন্তে'কালে মন্ত্রী আরিফুল…
দক্ষিণ সুরমা সরকারি কলেজে নবীনবরণ উৎসব
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন…
সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে--ডা. শফিকুর রহমান…
ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন…
ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে…
স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা: বদলে থমকে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ