৪:৪০ অপরাহ্ণ
নারীর প্রতি স'হিং.স'.তার প্রতি'.বাদে শাবি ছাত্রদলের মান'.বব'.ন্ধন
দেশব্যাপী চলমান নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা-কর্মীরা।
সোমবার (১০ মার্চ) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় সংগঠনটির প্রায় ত্রিশের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ছাত্রদল নেতা মারুফ বিল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা সোহাগ, শাহপরান, নাজমুস সাকিব, জহিরুল ইসলাম ও আদনান মোহন। মো. জহিরুল ইসলাম বলেন, আমরা খুবই উদ্বেগের সাথে লক্ষ করছি নোয়াখালির সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ধর্ষণ, ২০১৬ সালে তনু ধর্ষন, সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের কোন দৃষ্টান্তমূলক বিচার হয় নাই। তিনি আরো বলেন, দেশে যদি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হতো এসব ঘটনার পুনরাবৃত্তি হত না।
আমরা আমাদের বোন আছিয়ার ধর্ষকদের ফাসির দাবি জানাচ্ছি। ছাত্রদল নেতা নাজমুস সাকিব বলেন,দেশে ডাকাতি, ছিনতাই এবং ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ অবিরত চলছে। অতিদ্রুত এসকল কর্মকাণ্ডের বিচার নিশ্চিত ও বন্ধের জন্য সংশ্লিষ্টদের আহ্ববান করছি।
আদনান মোহন বলেন, চলমান অরাজকতা যদি অন্তবর্তীকালীন সরকার নির্মূলে ব্যর্থ হয় থাহলে আপনারা অতিদ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।