১০ :০ ৬ অপরাহ্ণ
সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড'র আলোচনা সভা অনুষ্ঠিত
মুক্তি যোদ্ধা চেতনা বাস্তবায়ন আমাদের অঙ্গীকারসহ এই শ্লোগানে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর (শনিবার) বিকেলে নগরীর আম্বর খানা একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর এর সভাপতি দেওয়ান মুরাদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া পরিচালনা, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম এরশাদ হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, ডেপুটি কমান্ডার, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, মু্ক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক ফজলে লোহানী রিপন, মু্ক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি-আইন বিষয়ক সম্পাদক এফ এ আল সিফাত হিরু, নারায়নগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর সভাপতি আসাদুল্লাহ আসাদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর সিলেট জেলা সভাপতি মো: জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাংগঠনিক সম্পাদকসাইফুল ইসলাম, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর ইউনিটের সহ সভাপতি জগলু হোসেন, সেলিম আহমেদ, নিয়ামতুল বারী জুবায়ের, মঞ্জুর হাসান মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শাহেদ শাহরুখ অয়ন, সাংগঠনিক সম্পাদক সাকলাইন দেওয়ান রুজেল, দপ্তর সম্পাদক সুহেল আহমেদ, প্রচার প্রকাশনা সম্পাদক হাসান আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেওয়ান আল মামুন খসরু, সমাজ কল্যাণ সম্পাদক মিলাদ আহমেদ, শিক্ষা পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মোছা: মিনারা বেগম, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক শুবাশ চন্দ্র সহ প্রমুখ।
অনুষ্ঠানে শেষে প্রধান প্রধান অতিথি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম এরশাদ হোসেনকে ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়।