বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০ ২০
৯:১৮ পূর্বাহ্ণ

এম.সি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার নিন্দা ও ক্ষোভ হামিম ওয়েলফেয়ার ফাউন্ডশন ইউকের

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন হামিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা ইমাম উদ্দীন, বাংলাদেশের চেয়ারম্যান মো: মাতাব উদ্দীন, ভাইস চেয়ারম্যান রিপন উদ্দীন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

২৬ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভূমি সিলেটের এই পবিত্র মাটিকে যারা ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়ে অপবিত্র করেছে তাদেরকে
অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ঐতিহ্যবাহী এম.সি কলেজের মর্যাদা ভুলন্ঠিত করে নষ্ট রাজনীতির ছত্রছায়ায় সন্ত্রাসীরা একের পর এক ঘৃণ্য ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, আমরা অতি দ্রুত এই ঘৃণ্য অপরাধীদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।  

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ