মঙ্গলবার, জুলাই ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৮ জুলাই ২০ ২৬
৭:৩৫ অপরাহ্ণ

সিলেটকে স্মার্ট ও সবুজ জ্বালানির শহর ঘোষণার দাবিতে স্মা'রক'লিপি প্রদান

সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে সিলেটকে একটি "স্মার্ট ও সবুজ জ্বালানির শহর" হিসেবে গড়ে তোলার দাবিতে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে মান'বব'ন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মা'রক'লিপি প্রদান করা হয়।

পরিবেশবাদী সংগঠন আইডিয়া, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট সিলেট, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এখন সময়ের দাবি।

সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রী ছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, ছাদ, নির্বাচিত জলাশয়, অকৃষি খাস জমি এবং অন্যান্য জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে একদিকে পরিচ্ছন্ন বিদ্যুতের উৎপাদন বাড়বে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির মাধ্যমে সিটি কর্পোরেশন একটি নতুন আয়ের উৎস সৃষ্টি করতে পারবে।

বক্তারা আরও বলেন, সিটি কর্পোরেশনের অধীনস্থ হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করলে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক মডেল গড়ে তুলতে সক্ষম হবে। ফলে স্থানীয় সরকার শুধু সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদক ও উদ্যোক্তা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তারা আরও বলেন, বাংলাদেশের বিদ্যমান নেট মিটারিং সুবিধাকে কার্যকরভাবে কাজে লাগিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের অঙ্গীকার বাস্তবায়ন সহজ হবে।

মানববন্ধন থেকে বক্তারা সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত একটি সমন্বিত "সোলার সিটি কর্মপরিকল্পনা" গ্রহণ, নগরের সকল উপযুক্ত সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং সিলেটকে দেশের প্রথম দিকের পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ