সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
১৫ ফেব্রুয়ারী ২০ ২২
১:০ ৬ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতিকে সংবর্ধনা

গোলাপগঞ্জে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মুমিন আহমদের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার একটি অভিজাত্য রেস্টুরেন্টে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথি মুমিন আহমদ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের মাধ্যমে সব সময় মানুষের সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন- পরিষদের সাংগঠনিক সম্পাদক নজরুল বিন ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক টিপু আহমদ সিরোয়ান, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সদস্য আবু জাফর, ছদরুল আলম, পরিচালনা কমিটির সদস্য জাকারিয়া আহমদ, রুম্মান আহমদ, জামিল আহমদ, ফাহিম আহমদ, সুজাউল করিম তাজু।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ