রবিবার, মে ৩১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৬ ফেব্রুয়ারী ২০ ২১
৪:০ ৯ অপরাহ্ণ

উত্তর কাজিটুলা মহল্লাবাসীর উদ্যোগে ১ম বার্ষিক ওয়াজ মাহফিল

সিলেট নগরীর উত্তর কাজিটুলা মহল্লাবাসীর উদ্যোগে ১ম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) শুক্রবার বাদ আসর উত্তর কাজিটুলা মসজিদ প্রাঙ্গনে এই বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

উত্তরকাজিটুলা জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী মো. আফতাব উদ্দিন, মোতাওয়াল্লী মো. আব্দুল বাকী বাবলা ও সাংবাদিক আব্দুল মালিক জাকার যৌথ সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে তাফসীর পেশ করেন হযরত মাওলানা মুফতি আমিনুল হক আমিনী ঢাকা, হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেইন আনসারী বি. বাড়ীয়া, ধনকান্দি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোস্তাক আহমদ খান, জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী মুক্তার আহমদ, উত্তর কাজীটুলা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী খলিলুর রহমান, সাবেক সহকারী ইমাম হযরত মাওলানা কাজী জারীফ উদ্দিন।

বক্তব্য রাখেন, ওয়াজ মাহফিল কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম। এছাড়াও দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ তাফসীর পেশ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ