সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
২০ জানুয়ারী ২০ ২২
১:৪১ পূর্বাহ্ণ

এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন
ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে ''ওয়েভ ফাউন্ডেশন" এর উদ্যোগে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন উপলক্ষে বুধবার সিলেট সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শিরিন আক্তার।

ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলিটেটর সাইফুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত এ ইলাহী। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক, সমাজসেবক, ইউনিয়ন সদস্য, শিক্ষক, হিজড়া, প্রতিবন্ধী, দলিত প্রতিনিধিবৃন্দ।

ডিভিশনাল ফ্যাসিলিটেটর শাহজাহান মিয়া প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠী কারা, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে উপস্থিত সবার ঐক্যমতে শিরিন আক্তারকে চেয়ারপারসন খালেদ আহমদকে সেক্রেটারি নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। পিছিয় পড়া জনগোষ্ঠীকে বিশেষ করে ক্ষুদ্র নৃ গোষ্ঠী, দলিত, হিজড়া ও প্রতিবন্ধীদের ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই কমিটি। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ