১২:২৬ পূর্বাহ্ণ
সিলেটে মুক্তবাংলা ইউকের চেয়ারম্যান সুজন সংবর্ধিত
মুক্তবাংলা ইউকের চেয়ারম্যান ও ছাতকের একতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সারওয়ার হোসেন সুজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার রাতে সিলেট নগরীর একটি হোটেলে সিংচাপইড় সোসাইটির উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। সভায় বক্তারা বলেছেন, প্রবাসীরা সমসময় দেশের দুর্যোগময় মুহুর্তে পাশে দাড়িয়ে আসছেন।
চলমান করোনাভাইরাসেও তারা দেশের মানুষের পাশে রয়েছেন। বক্তারা বলেন, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, গ্রামের মানুষের সহায়তা ও অগ্রগতিতে সিলেটে বসবাসরত ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামের বাসিন্দারা কাজ করছে।
এ জন্য প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন। সোসাইটির সভাপতি ব্যাংকার জাহির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুবনেতা কবির আহমদের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য দেন, সংস্থার প্রধান উপদেষ্টা ও সমকাল সিলেটের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, জাগ্রত সিলেটের সম্পাদক শেখ মুর্শেদ আহমদ, শিক্ষক ইমরান আহমদ, সংস্থার সহ সভাপতি রাশিদুল ইসলাম জুয়েল প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে, সারওয়ার হোসেন সুজন প্রবাসীদের বর্তমান অবস্থা ও দেশের জন্য তাদের কার্যক্রম তুলে ধরে সবাইকে উন্নয়নের কাজে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আমরা বিদেশ থাকলেও দেশের জন্য সবসময় ভাবি। কারণ এ দেশের মাটিতেই আমাদের বেড়ে ওঠা। তিনি সিংচাপউড় সোসাইটির উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। সভা শেষে তাকে সোসাইটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্ঠা আমির আলী ও আবুল বশর বাচ্চু, সাংগঠিক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবলু, অর্থ সম্পাদক আব্দুল ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমদ, সমাজসেবা সম্পাদক হারুনুর রশিদ কাবুল, অফিস সম্পাদক জামাল উদ্দিন জার্মান, সদস্য সাজিন নুর, এনামুল আহমদ, রাইস আলী, জাকির আলী, সালেহ আহমদ, জুমন মিয়া, জাহের আলী, রিয়াজ মিয়া, তালিবুর রহমান, রাজিব আলী প্রমুখ।