বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৮ নভেম্বর ২০ ২৩
৯:৪৬ অপরাহ্ণ

অবরোধের সমর্থনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে তৃতীয় দফার অবরোধ শুরু হয়েছে আজ বুধবার ভোর থেকে। ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে দলগুলোর পক্ষ থেকে।

অবরোধের সমর্থনে আজ রাত ৮ ঘটিকায় নগরীর কুমারপাড়া এলাকায় মশাল মিছিল বিক্ষোভ সমাবেশ করে সিলেট জেলা স্বেচ্ছাসেক দলের নেতাকর্মীরা।

অবরোধের সমর্থনে মশাল মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

এ সময় জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ অংশ নেন। মিছিল পরবর্তী সমাবেশে বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সিলেট বিভাগের সাংগঠনিক দলনেতা ডাঃ জাহিদুল কবিরসহ- সারা দেশ ও সিলেটের গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ