শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৮ নভেম্বর ২০ ২২
৫:২২ অপরাহ্ণ

তিতাসে কৃষকদের মাঝে বীজ বিতরণ

কুমিল্লার তিতাসে কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৃষককৃষাণীদের মাঝে বিভিন্ন জাতের এই বীজ বিতরণ করা হয়।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. মোর্শেদের সভাপতিত্বে ভিডিও কলের মাধ্যমে উপজেলার কৃষককৃষাণীদের মাঝে বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.সালাউদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপ-সহকারী মো.কাউছার আহমেদসহ কৃষককৃষাণীগণ। জানা গেছে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে আবাদযোগ্য গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক কৃষাণীগণের মাঝে বিনামূল্যে সার এবং বীজ বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ