১০ :০ ৭ অপরাহ্ণ
সাবেক মেয়র কামরানের মৃত্যুতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের শোক
কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
১৫ জন সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসোসিয়েনের পক্ষে সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক শংকর দাস এই শোক প্রকাশ করেন। শোক বার্তায় নেতৃবৃন্দরা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দরা বলেন, একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিজ্ঞপ্তি