বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৪ অক্টোবর ২০ ২৩
৮:৪৬ অপরাহ্ণ

বরিশালে জমিয়তের বিভাগীয় কর্মী ও দায়িত্বশীল সম্মেলন

বরিশালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভাগীয় কর্মী ও দায়িত্বশীল সম্মেলন সম্পন্ন হয়েছে।

শনিবার ( ১৪ই অক্টোবর) বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা সদরে জামিয়া মাদানিয়া আশরাফিয়া মাদ্রাসা হলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি শায়খুল হাদিস আল্লামা হাফেজ মনসুল হাসান রায়পুরী।

তিনি তার বক্তৃতায় বলেন, উপমহাদেশের আজাদী আন্দোলনের সংগ্রামী কাফেলা ,জমিয়তে উলামায়ে ইসলাম। সময়ের প্রেক্ষাপটে আমার মত একজন নগণ্য খাদিম এর হাতে এ দলের দায়িত্ব অর্পিত হয়েছে, কিন্তু এই দলের দায়িত্ব এবং কার্যক্রম পরিচালনা করে গেছেন উপমহাদেশের শীর্ষস্থান উলামায়ে কেরাম, বরিশালের বিখ্যাত উলামায়ে কেরাম এবং বাহাদুরপুর , শরষীনা সহ বিভিন্ন ব্যক্তিবর্গের নাম উল্লেখ করে বলেন এইসব মনীষীরা জমিয়ত করে গেছেন ,আপনারা দেশের এই সংকট মুহূর্তে জমিয়তের কাজকে ঈমান ইসলাম হেফাজতের জন্য এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে অবতীর্ণ হতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও পটুয়াখালী জেলা সভাপতি , শায়খুল হাদিস মাওলানা আব্দুল হক কাওসারীর সভাপতিত্বে সভায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল হাদিস মুফতি মাওলানা শেখ মুজিবুর রহমান।

প্রধান বক্তার বক্তব্য রাখেনবজমিয়তের কেন্দ্রীয় সিনিয় মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী। বক্তব্য রাখেন, জমিয়তে বরগুনা জেলার উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, ও বরগুনা জেলা সাধারণ সম্পাদ, মাওলানা হাসান আহমদ,পিরোজপুর জেলা সভাপতি মুফতি মাওলানা আবুল বাশার নাজিরী সাহেব, বরিশাল মহানগরী সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুল কাদের সাহেব ও সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান,পটুয়াখালী ,জেলা সিনিয়রসহ-সভাপতি,মাওলানা মোতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, পিরোজপুর জেলা সহ সভাপতি, মাহমুদুল হাসান, পটুয়াখালী সদর থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শিব্বির আহমদের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা শাহ ফয়জুল হক, মাওলানা আব্দুস সালাম, মাওলানা জাকির হোসাইন আজমী, মাওলানা সাইফুল ইসলাম,মাওলানা আবু ইউফ,মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা গাজী ফেরদৌস, যুব নেতা মুফতি আবু জাফর, ছাত্রনেতা মুফতি,আবুল বাশার সহ যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সাহায্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ