রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৩ জুলাই ২০ ২৪
২:৩২ অপরাহ্ণ

অ-ছাত্র দিয়ে রাজাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনের প্রতি.বা.দে বি.ক্ষো.ভ মি.ছি.ল

অছাত্র দিয়ে রাজাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। গতকাল শুক্রবার বিকেলে রাজাগঞ্জ বাজারে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জাকের আহমদ এর পরিচালনায় ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল লোকমান এর সভাপতিত্বে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মামুনুর রশীদ চৌধুরী,ফাহিম আহমদ, উপ প্রচার সম্পাদক আল আমিন, উপ সাহিত্য সম্পাদক মামুন রশিদ জেমস।

উল্লেখ্য, গত ১০ জুলাই কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ এবং মারওয়ানুল করিম স্বাক্ষরিত রাজাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত আংশিক কমিটি গঠন করা হয়ে। সেই কমিটি থেকে পদত্যাগ করছেন রোপন দাস (সহ সভাপতি), আরফান আরিফ (সহ-সভাপতি), আবু নাঈম (সাংগঠনিক সম্পাদক), রুহুল আমিন (সাংগঠনিক সম্পাদক), আবু ছাইম চৌধুরী (সাংগঠনিক সম্পাদক)।

ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ আজকের এই কমিটি বিলুপ্তির মিছিলে সমর্থন জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ