৫:০ ৫ অপরাহ্ণ
জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার-আপ শাবিপ্রবির বিতর্ক দল ‘এসইউডিএস ৫২’
আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন 'AUST ডিবেটিং ক্লাব' আয়োজিত 7th AUSTDC NATIONALS-2025 শীর্ষক জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা রানার-আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতর্ক সংগঠন 'শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) এর বিতর্ক দল ‘এসইউডিএস ৫২।’
গত ২৯ ও ৩০ আগস্ট দুই দিনব্যাপী আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশগ্রহণ করেছিল।
শাবিপ্রবির "‘এসইউডিএস ৫২" দলের সদস্যরা হলেন শাবিপ্রবির যন্ত্র প্রকৌশল বিভাগের আবদুল্লাহ আল সামিন,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মালিহা ফারিয়া এবং স্থাপত্য বিভাগের মুহতাসিম ফিরদৌস মাহিন।
ফাইনাল বিতর্কে দলটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ এর সাথে বিতর্ক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।
‘এসইউডিএস’ এর সদস্যরা বলেন, এই সাফল্যের মধ্য দিয়ে SUDS-এর বিতর্ক চর্চায় আরও এক উজ্জ্বল অধ্যায় যুক্ত হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিতর্কপ্রেমীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।