১১:০ ৭ অপরাহ্ণ
দুঃস্থদের কল্যাণে রোটারীয়ানরা অব্যাহতভাবে কাজ করে আসছে -পিডিজি আতাউর রহমান পীর
গহড়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮২ এর প্রাক্তন গভর্নর লেঃ কর্ণেল (অবঃ) আতাউর রহমান পীর বলেছেন গ্রামীন দুঃস্থ মানুষের কল্যাণে রোটারীয়ানরা আন্তরিকভাবে কাজ করে আসছেন। বিশ্বব্যাপী রোটারীর সেবামূলক কাজের স্বীকৃতি রয়েছে। পোলিও নির্মুলসহ অনেক জনকল্যাণমূলক কর্মকান্ডে রোটারী ফাউন্ডেশন আর্থিক সহায়তা দিয়ে বিশ্বজনিন সুনাম অর্জন করেছে।
গোয়াইনঘাট উপজেলার নবসৃষ্ট ১২নং সদর ইউনিয়নের গহড়া গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত-৩১/১২/২০২১ শুক্রবার গহড়া পশ্চিমের হাওর মাঠে দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের মুরব্বি মাষ্টার ইউসুফ জামাল। প্রধান বক্তা হিসেবে দিক নির্দশনামূলক বক্তব্য রাখেন রোটারীর এসিসটেন্ট গভর্নর, পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহিম।
তিনি এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং রোটারীর সেবামূল কাজের বর্ণনা দেন। বিশেষ অতিথি ছিলেন রোটারীর সাবেক ডিষ্টিক্ট ফাষ্ট লেডি ফিরোজা রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ চৌধুরী, ছাতার গ্রাম সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, রোটারীয়ান আব্দুল মুহিত দিদার ও পশ্চিম জাফলং ইউনিয়নের মেম্বার জসিম উদ্দিন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল খালিক।
পরিচালনা করেন মোশারফ হোসেন মাছুম ও নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, শুকুর আলী, ইব্রাহিম আলী, আব্দুল হান্নান, শামছুল হুদা, মোহাম্মদ জাকারিয়া, ইসমাইল হোসেন, মুশাহিদ আলী, কয়েছ আহমেদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি এর আগে আন্দুদিঘী, লো-কষ্ট হাউজ ও পিয়াইন এগ্রো ফার্মের মৎস্য চাষ পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি