শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৭ ফেব্রুয়ারী ২০ ২৩
৮:৫৪ অপরাহ্ণ

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর কাজীটুলাস্থ সাবিনা ইয়াসমিন এর বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সিসিক কাউন্সিলর শাহানার বেগম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছমা কামরান এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবিনা ইয়াসমিন,সালমা বেগম, হেনা বেগম, শেলী বেগম, উর্মি, লিলু বেগম, রুমী বেগম, হেপী, রোকসানা বেগম জেবুন্নাহার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ