বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ জুন ২০ ২০
৯:৫০ অপরাহ্ণ

সিলেট উন্নয়ন সংস্থার ১০ম প্রতিষ্ঠা  বার্ষিকীতে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

সিলেট উন্নয়ন সংস্থার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।

২২ জুন সোমবার সিলেট নগরীর ২৬নং ওয়ার্ড ভার্থখলায় অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক রকি দেবের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সিকান্দর আলী, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, সিলেট বিভাগীয় ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মালেক তালুকদার, সিলেট উন্নয়ন সংস্থার উপদেষ্টা এডভোকেট শহীদুল ইসলাম, সিলেট উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি ও উপদেষ্টা ডা. এ. এ. এম. শিহাব উদ্দিন, শাহীন আহমদ, শ্যামল আহমদ, আব্বাস উদ্দিন জালালী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট উন্নয়ন সংস্থার সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম, সহ সভাপতি বাবুল আহমদ চৌধুরী, সাংগঠনিক
সম্পাদক আব্দুল মুমিন লাহিন, অর্থ সম্পাদক শফিউল আলম শফিক, দপ্তর সম্পাদক জাহেদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রাজিব দাস, প্রচার সম্পাদক শাহান আল মাহমুদ খান, সহ প্রচার সম্পাদক হাবিবুল্লাহ, সহ প্রকাশনা সম্পাদক
আব্দুল্লাহ আল মামুন, সদস্য আবু হুরায়রা জাবের চৌধুরী প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ