৯:৫২ অপরাহ্ণ
পবিত্র মেরাজুন্নবী (সা.) উপলক্ষে অছিয়ত আলী দাখিল মাদরাসায় মীলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মেরাজুন্নবী (সা.) উপলক্ষে সিলেট টিলাগড়স্থ আলহাজ্জ অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসায় মীলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২২ মার্চ) রবিবার বা'দ যোহর মাদরাসা মসজিদে অনুষ্ঠিত মীলাদ ও দুআ মাহফিল পরিচালনা করেন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক ও মসজিদ-এ লায়লার ইমাম হাফিজ মাওলানা মো. মনির উদ্দীন। এতে উপস্থিত ছিলেন মোঃ মান্নান মিয়া, ইব্রাহীম খান, ইউসুফ খান, মুরসালিন জাহান সাঈদ, ইয়ামুন মিয়া, ইউনুস খান প্রমূখ।
এদিকে রবিবার বা'দ এশা সাবেক সংসদ সদস্য ও আলহাজ্জ অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসার প্রধান উপদেষ্টা আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরীর টিলাগড়স্থ বাসভবনে মীরাজুন্নবী (সা.) উপলক্ষে মীলাদ, আলোচনা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী, অছিয়ত আলী দাখিল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক ও মসজিদ-এ লায়লার ইমাম হাফিজ মাওলানা মো. মনির উদ্দীন, মাদরাসার শিক্ষক শাহ জুনেদ আহমদ, তজম্মুল আলী, মান্নান মিয়া, ইব্রাহীম খান, ইয়ামিন মিয়া প্রমূখ। এসময় পৃথক আলোচনা ও দুআ মাহফিলে করোনাভাইরাস মহামারি থেকে দেশ ও জাতির সুরক্ষা, নিরাপদ ও সতর্ক থাকার বিষয়ে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়, হালাল রিজিকের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দেয়া হয়। শেষে করোনাভাইরাস সহ সব ধরণের বালা-মুসিবত থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর রক্ষায় আল্লাহর সাহায্য কামনা করে বিশেষ দু্আ অনুষ্ঠিত হয়েছে।