রবিবার, এপ্রিল ১৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৩ মার্চ ২০ ২৬
১০ :১৮ অপরাহ্ণ

‎ঘোপাল হাজী বাড়ীতে 'বিজ' সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন

‎ ‎সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‎

‎সোমবার (২ মার্চ) বাদ জোহর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক টুকেরবাজার শাখার ম্যানেজার কায়সার আহমদ। ‎

উপস্থিত ছিলেন “বিজ”এর জোনাল ম্যানেজার জহিরুল ইসলাম, সাব- জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম, কমপ্লেইন অফিসার শামীম আহমেদ, টুকেরবাজার ইউপির সাবেক মেম্বার ও ৩৯ ওয়ার্ড বিএনপি এর আহবায়ক এনামুল হোসেন এনাম, কান্দিগাঁও ইউপির মেম্বার আব্দুল জলিল, "বিজ" টুকের বাজার শাখার ম্যানেজার আব্দুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎“বিজ” বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস একটি টেকসই ক্ষুদ্রঋণভিত্তিক আত্ম-কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সমাজের প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই অফিসের মাধ্যমে সিলেট অঞ্চলে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। ‎উল্লেখ্য, অফিসটি টুকেরবাজার সাব-জোনের অধীনে পরিচালিত হবে এবং স্থানীয় জনগণের জন্য আর্থিক সেবা ও পরামর্শ কার্যক্রম চালু থাকবে। ‎ ‎ ‎ ‎

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ