ড্রীম সিলেট ডেস্ক
১২:৫০ পূর্বাহ্ণ
দুই কানের পর্দা জোড়া লাগানোয় বাংলাদেশী চিকিৎসকের কৃতিত্ব
একই সাথে দুই কানের পর্দা জোড়া লাগানোর অপারশনে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন সিলেটের চিকিৎসকরা। ইতিপূর্বে একটি কানের পর্দা অপারেশনের পর কমপক্ষে দেড় মাস পর অন্য কানের পর্দার চিকিৎসা করতে হতো। সিলেটের চিকিৎসক বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. নূরুল হুদা নাঈম একই সাথে দুটি কানের পর্দার অপারেশন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছেন।
বিগত ২০১০ সালে থেকে শুরু করা একটি দীর্ঘ মেয়াদি গবেষণার মাধ্যমে নতুন এই পদ্ধতিতে সফলতা অর্জন করেন। প্রথম কানে স্বীকৃত পদ্ধতিতে এবং ২য় কানে কান না কেটে পর্দা জোড়া দেওয়ার এই নতুন পদ্ধতি উদ্ভাবন করেন ডা. নূরুল হুদা নাঈম ও তার দল। তাদের এই পদ্ধতি ও সাফল্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ২০১৯ সালের জার্নালে প্রকাশিত হয়েছে।
৩০ ডিসেম্বর বুধবার এনজেএল ইএনটি সেন্টার (কাজলশাহ সিলেট) এর একটি অনুষ্টানে এ সফলতার কথা তুলে ধরা হয় । এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্টানে এই অপারেশনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা: নূরুল হুদা নাঈম, সিলেটের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক দের প্রশ্নের জবাব ও তাদের সঙ্গে মতবিনিময় করেন ডা: নাঈম। এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস। তিনি তার বক্তব্যে বলেন ডা: নাঈম সিলেটের গর্ব, তার মহতি উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। মানব সেবায় তার এই অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এন জে এল গবির্ত মা বাবা সম্মাননা অনুষ্টানের সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপি, রোটারিয়ান ওয়াহিদুল হক প্রমুখ। আসুন জন্মদিনে একটি ভালো কাজ করি, এ স্লোগানকে সামনে রেখে এনজেএল ইএনটি সেন্টার এন জে এল ফাউন্ডেশনের উদ্যোগে ৫ জন গরীব অসহায় রোগীর কানের পর্দা বিনা মূল্যে অপারেশন করেন ডা. নূরুল হুদা নাঈম,
উল্লেখ্য, প্রতি বছর ৩০ ডিসেম্বর ১০ জন রোগীর কানের পর্দার অফারেশন বিনামূল্যে করে দেয়া হয়। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন সম্পন্ন
গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন
সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার: নাসিম…
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃ'ত্যু'বার্ষিকীতে ছাত্রদলের…
সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে
শাল্লায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নতুন শিক্ষকদের…
প্রণবকান্তি দেবের 'জানা পথে অজানা প্রান্তরে'- গ্রন্থের পাঠ…
লালাবাজারে ফ্রান্স প্রবাসী রিপন আহমেদ সংবর্ধিত
কুলাউড়ায় মেয়র পদে কামাল উদ্দিন আহমদ জুনেদের প্রার্থিতা…
প্রকৃত শিক্ষা মানুষের ভেতরে বিনয়, আখলাক ও সৎ…
স্বেচ্ছায় অবসর নিয়ে আবার চাকুরি ফিরে পেতে প্রধান…
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ