১১:০ ৯ অপরাহ্ণ
কমলগঞ্জে খাদ্য সহায়তা, ফলজ ও সবজি বীজ বিতরণ
আসহাবুর ইসলাম শাওন, কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন লেবু বাগানের দরিদ্র ২০টি পরিবারের মাঝে মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন খাদ্য সামগ্রী বিতরণ করেন। বুধবার (৩ জুন) দুপুরে লাউয়াছড়া বন বিশ্রাসাগার এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একই দিন কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির ক্ষুদ্র-নৃগোষ্ঠীর খাসিয়া সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন জাতের দেশীয় ফলজ গাছের চারা ও নানা জাতের সবজি বীজ বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন। একই দিন দুপুর দেড়টায় লাউয়াছড়া বন বিশ্রাসাগার এলাকায় এসব ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়। এসময় মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, করোনা দুর্যোগে নান পেশার মানুষের মত লেবু বাগানের দরিদ্র শ্রমিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খাসিযা পরিবারগুলো দুর্ভোগের শিকার। এসব অসহায়দের খাদ্য সহায়তার ধারাবাহিকতায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসে উদ্যান সংলগ্ন লেবু বাগানের অসহায় ২০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও খাসিয়া পরিবারগুলো ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারি কমিশনার সুমন চন্দ্র দাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহন কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্মী, সালেহ এলাহী কুটি, লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন ও আব্দুল আজিজ।