মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৭ মে ২০ ২০
৫:৩৯ পূর্বাহ্ণ

কানাইঘাটে দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ করলেন জেলা পরিষদ সদস্য আলমাছ উদ্দিন

আলিম উদ্দিন, কানাইঘাট:: সিলেট জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আলমাছ উদ্দিন বুধবার দিনব্যাপী কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি, ৬নং কানাইঘাট সদর ইউপি এবং ৩নং দিঘীপার পূর্ব ইউপির অসহায় লোকজনের মধ্যে সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বুধবার সকাল ১১টায় উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি কমপ্লেক্স মাঠে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আব্দুল লতিফ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, ইউপি সদস্য মৌলভী আহমদ হোসেন, আব্দুল মালিক, আব্দুর রহিম, আলী আকবর প্রমূখ। দুপুর সাড়ে ১২টায় কানাইঘাট ইউপির বীরদল বাজারে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আব্দুল লতিফ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সেবুল আহমদ, সদর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম প্রমূখ। বিকাল ৩টায় উপজেলার দিঘীরপার পূর্ব ইউপি কমপ্লেক্স মাঠে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, ইউপি সদস্য মুন্সী আবুল হোসেন, রমিজ উদ্দিন, গিয়াস উদ্দিন, বদরুল হক, নাজির উদ্দিন, খসরুজ্জামান প্রমূখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ