বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ মে ২০ ২০
৫:৫৭ অপরাহ্ণ

সিলেট সরকারি আলিয়া মাদরাসা তালামীযের ইফতার বিতরণ

সিলেট সরকারি আলিয়া মাদরাসা তালামীযের ইফতার বিতরণ সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার উদ্যোগে  গতকাল ২০ রামাদ্বান, বৃহস্পতিবার বিকাল ৫ টায় মাদরাসার প্রধান ফটকে পাঁচশতাধিক পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ সম্পন্ন হয়েছে। সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা বেলাল আহমদ এর  মোনাজাতের মধ্য দিয়ে সূচিত  ইফতার বিতরণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা দুলাল আহমদ। 
শাখা সভাপতি মুহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজুর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন দক্ষিন সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সিলেট (পূর্ব) জেলার সাধারণ সম্পাদক শাহ হোসাইন মোহাম্মদ বাবু, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, সিলেট (পূর্ব) জেলার সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাদী, অর্থ সম্পাদক লাবিবুর রহমান লাবলু, অফিস সম্পাদক সুমন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী এজাজুল হক সুমন, জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশন ই.বি কুষ্টিয়ার সহ সাধারণ সম্পাদক সাদিক আহমদ, সুজেল চৌধুরী, হাসান ওয়াজিদ, আফজল হোসেন, কাওছার আহমদ, মো. আবু তাহের, মো. এবাদুল হক প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ