সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
২৫ ডিসেম্বর ২০ ২১
১০ :৪৭ অপরাহ্ণ

আর্তমানবতার কল্যাণ সাধনই রোটারিয়ানদের মুল লক্ষ্য .... গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী
রোটারী ক্লাব অব সিলেট সিটির গভর্নর ভিজিট সম্পন্ন
রোটারি ডিস্ট্রিক্ট (৩২৮২) গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বলেছেন, আর্তমানবতার কল্যাণ সাধনই রোটারিয়ানদের মুল লক্ষ্য। দুস্থ ও অসহায় মানুষকে সহযোগিতার পাশাপাশি রোটারী সুন্দর সমাজ গঠনে কাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে রোটারিয়ানরা সারা বিশ্বে জনহিতকর কার্যের মাধ্যমে নিজেদের নিয়োজিত রেখেছেন। এ ধারা অব্যাহত রাখতে সকল রোটারিয়ানকে আরো আন্তরিক ভাবে কাজ করতে হবে। তিনি ২৪ ডিসেম্বর শুক্রবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে রোটারী ক্লাব অব সিলেট সিটির গভর্নর’স অফিসিয়াল ক্লাব ভিজিট প্রজেক্ট বাস্তবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ মোহাম্মদ নুরুর রহমান- এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেইনার এম আতাউর রহমান পীর, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি মুনমুন আফরোজ, পাস্ট ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি ফিরোজা রহমান, জোনাল কো-অর্ডিনেটর হানিফ মোহাম্মদ, জোনাল সেক্রেটারী রোটাঃ ফয়ছল করিম মুন্না, ডেপুটি গভর্নর কামাল উদ্দিন ও পাস্ট ডেপুটি গভর্নর ওয়াদুদ আল মামুন,রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির প্রসিডেন্ট ইলেক্ট রোটাঃ হাবিবুল্লাহ তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি রোটাঃ এস এ শফি, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ তানিয়া আহমেদ, আইপিপি রোটাঃমোঃ আমিনুল ইসলাম, পিপি রোটাঃএকেএম কামরুজ্জামান মাসুম,রোটাঃ শেখ মিনা বেগম, রোটাঃতাসলিমা বেগম, রোটাঃআহসান হাবিব, রোটাঃখালেদ আহমদ,রোটাঃ মাসুক আহমদ, আব্দুল্লাহ আল মাহবুব, শাকেরা মাহজাবিন সাবিহা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দরিদ্রদের জন্য কম্বল বিতরণ করা হয় এবং রোটারি পোলিও ফাউন্ডেশনে আরসি সিলেট সিটির পক্ষ থেকে ৫১০০ টাকার একটি চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রোটাঃ মাসুক আহমদ এবং রোটারি কনভোকেশন পাঠ করেন রোটাঃ মোঃ আমিনুল ইসলাম।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ