রবিবার, জুলাই ১৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
২৪ আগস্ট ২০ ২৫
১০ :৪৪ অপরাহ্ণ

সাস্ট রিসার্চ সোসাইটির ২য় কার্যনির্বাহী কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক সংগঠন ‘সাস্ট রিসার্চ সোসাইটি’র ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শান্ত বাবু দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের একই সেশনের শিক্ষার্থী সৈয়দ আলী মর্তুজা নাঈম মনোনীত হয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে কাজী মাহমুদুর রহমান এবং সমন্বয়কারী হিসেবে সায়েম সাদিক ও সুমাইয়া ইসলাম চৌধুরী দায়িত্ব পেয়েছেন।

অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি সাদিকুর রহমান সৌরভ, হৃদিতা দাস ও পদ্মা তালুকদার বর্ষা, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সৌরভ, আব্দুল্লাহ আল নোমান ও ফারজানা আক্তার, ডিরেক্টর অব ট্রেইনিং জান্নাতুল নাঈম মিতুল, সাইফুল ইসলাম শোভন ও সামাউন কবির, গবেষণা ও কর্মশালা বিষয়ক পরিচালক ফারহা দিবা বুশরা, হিরা আক্তার ও মাহিদুল আরফিন রিফাত, সাংগঠনিক সম্পাদক মোজাক্কির হোসেন আখঞ্জী, শহিদুল আলম তামিম, তারেকুল আলম, তাজনুর আক্তার, শ্রাবণী ভৌমিক ও এহসানুল হক নিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আব্দুল্লাহ সাজিদ, মো. গোলাম সারোয়ার ও জাবের হোসেন, কোষাধ্যক্ষ আফরোজা সুলতানা সিনজা ও প্রিতম নন্দি, আয়োজন ব্যবস্থাপনা সম্পাদক মো. তৌফিক ওমর ও তাবাসসুম ইকবাল চৌধুরী, সহ-আয়োজন ব্যবস্থাপনা সম্পাদক উম্মে সাদিয়া তাবাসসুম, মাহবুবুল ইসলাম ও নেহা সরকার, প্রচার সম্পাদক সুইটি আক্তার, জারিন ফেরদৌস ও মো. মোজাহেদুল ইসলাম ইমন, সহ-প্রচার সম্পাদক আল-মারশাদ চৌধুরী ও নাবিলা তাসনীম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিভব রঞ্জন ভট্টাচার্য্য ও ইনতিসার আহমেদ চৌধুরী, সহকারী তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. স্বপন রহমান, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হেমলতা রায়, সহকারী মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সানজিদা আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাহাদ আলী, সহকারী আন্তর্জাতিক সম্পাদক নাফিসা তাবাসসুম, করপোরেট ও পাবলিক রিলেশন সম্পাদক মো. নাহিদুল ইসলাম ও সৈয়দ মোহিনুর রহমান, সহকারী করপোরেট ও পাবলিক রিলেশন সম্পাদক রিয়াজুল বাশার রেজা, দপ্তর সম্পাদক তাকাবিন আক্তার তিন্নি। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. আশরাফুল ইসলাম রাসেল, মাইশা মারজান শেফা, শাহিনুর আক্তার মিতু, মাহফুজা জাহান উর্মিলা, উর্মিলা সিনহা, ফারহানা অনন্য ও আবিদা খান মৌ মনোনীত হয়েছেন। গত ২১ আগস্ট সংগঠন কর্তৃক আয়োজিত পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা শেষে সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. সামুন জিয়া হৃদয় এবং সহ-প্রতিষ্ঠাতা ও প্রথম কর্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জান্নাতুল সাদিয়া ইসলাম ইভা এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ