শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
২৯ জানুয়ারী ২০ ২৫
১০ :৫৪ অপরাহ্ণ

লালাবাজার স্কুল এন্ড কলেজে দিনব্যাপী তারুণ্য ও পিঠা উৎসব সম্পন্ন

দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল এন্ড কলেজে তারুণ্য ও পিঠা উৎসব ২০২৫ সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তারুণ্য ও পিঠা উৎসবের উদ্ভোধন করেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক, জালাল উদ্দিন, ফরিদা ইয়াসমিন,জিয়াউর রহমান, মতিউর রহমান,জামাল উদ্দিন, শহিদুল ইসলাম, নিখিল চন্দ্র সরকার,আশিকুর রহমান প্রমূখ।

বেলা ১২টায় এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক তারুণ্য উৎসব উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আব্দুল মোক্তাদির সাইস্তা, রফিক উদ্দিন, লালাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মোহিত, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শিফতা, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, শহীদ রেজা, পাপড়ী রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ লিটন, যুব সংগঠক জাহেদ আহমদ, সৈয়দ আব্দুল হামিদ, মোঃ সেলিম আহমদ, সাংবাদিক শফিক আহমদ শফি প্রমূখ।

পিঠা উৎসবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ