সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
২৫ ডিসেম্বর ২০ ২১
৯:৫৯ অপরাহ্ণ

সিলেট জেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনার মাধ্যমে মডেল কাজী সমাজ গড়ে তুলতে হবে
কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার ত্রি-বার্ষিক সম্মেলন

কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের হলরুমে অনুষ্টিত হয়। সভায় বক্তারা বলেন, মানুষ সচেতন হলে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব।

এরপরও কোথাও বাল্য বিবাহ হতে থাকলে প্রশাসনকে খবর দিলে তাৎক্ষণিক অ্যাকশন নেওয়া হবে। শুধু তাই নয়, বাল্য বিবাহের খবর পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ করে যে বিয়ে পড়াবেন, তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হবে। সিলেট জেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা মাধ্যমে একটি আধুনিক মডেল কাজী সমাজ গড়ে তুলতে হবে। কাজী কলাণ সমিতি সিলেট জেলা সামাজিক এবং উন্নয়ন কাজে বন্ধ পরিকর। সবাইকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানান। কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার সভাপতি কাজী মাওলানা ক্বারী গোলাম আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম এবং সাংগঠনিক সম্পাদক কাজী মো: আব্দুল জলিল খানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি কাজী মাওলানা মো: খলিলুর রহমান, সহ-সভাপতি কাজী মাওলানা আব্দুল মান্নান, কাজী মাওলানা মো: আব্দুল কাইয়ুম, ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা বদরুদ্দোজা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার সাহিত্য সম্পাদক কাজী মাওলানা মো: জমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো: আমিন উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা কাজী সমিতির কাজী মাওলানা কাওসার আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা কাজী সমিতির কাজী মাওলানা বোরহান উদ্দিন, ওসমানীনগর উপজেলা কাজী সমিতির আব্দুল মুনিম, কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার প্রচার সম্পাদক সাফওয়ান আল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা কাজী সমিতির সভাপতি আবু বকর, ওসমানীনগর কাজী সমিতির কাজী আবুল কালাম আজাদ, জকিগঞ্জ উপজেলা কাজী সমিতির কাজী মাওলানা বিলাল আহমদ, বালাগঞ্জ উপজেলা কাজী সমিতির কাজী মাওলানা মনজুর আহমদ, সিলেট সিটি কর্পোরেশন কাজী সমিতির কাজী মাওলানা জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা কাজী সমিতির কাজী আবু সালেহ মওদুদ, গোলাপগঞ্জ উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মো: আব্দুল মুকিত, কাজী মাওলানা জমির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী মাওলানা শামীম আহমদ, নাতে রাসূল পেশ করেন কাজী মাওলানা বুরহান উদ্দিন, বার্ষিক প্রতিবেদন পেশ করেন কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম, বার্ষিক আয় ও ব্যায় হিসাব পেশ করেন কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার অর্থ সম্পাদক কাজী মাওলানা আহমদ শিবলী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ