ড্রীম সিলেট ডেস্ক::
১২:২৮ পূর্বাহ্ণ
কোন ভিডিও ছাড়াই ইউটিউব থেকে ‘সিলভার প্লে বাটন’ পেলেন আজহারী
ইউটিউব চ্যানেল খোলার কয়েকদিনের মধ্যে ১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পার করে ‘সিলভার প্লে বাটন’ অ্যাওয়ার্ড পেলেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবারে সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। কোনো ভিডিও আপলোড ছাড়াই নজিরবিহীনভাবে ‘সিলভার প্লে বাটন’ অ্যাওয়ার্ড লাভ করলেন তিনি।
এরআগে শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে এক ফেসবুকে স্ট্যাটাসে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করার কথা জানান দেশের জনপ্রিয় এই ইসলামি বক্তা। ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ..অবশেষে “Mizanur Rahman Azhari” নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেইসবুক পেইজের নামের সাথে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে। সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।’’
ফেসবুকে ওই স্ট্যাটাস দেয়ার পর থেকেই হু হু করে বাড়তে থাকে আজহারীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। নতুন এই চ্যানেলটিতে কোনো ভিডিও আপলোড না দিলেও তিন দিনের মধ্যে ৩ লাখের বেশি মানুষ সেটিতে সাবস্ক্রাইব করেছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে উঠে আসে তার ইউটিউব চ্যানেল খোলার খবরটি। ভক্তরা এই উদ্যোগের শুভ কামনা করে অভিনন্দনে ভাসিয়েছেন।
এদিকে, অগণিত ভক্তের কাছ থেকে নজিরবিহীন সাড়া পাওয়ার পর রোববার অপর এক স্ট্যাটাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজহারী লিখেছেন, ‘‘আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম।
যারা সাবস্ক্রাইব করেছেন, সবাইকে মোবারকবাদ।’’
মিজানুর রহমান আজহারী দেশে গত কয়েক বছর ওয়াজ মাহফিল করে অসংখ্য অনুসারী তৈরি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার অনুসারীর সংখ্যা প্রায় ৪০ লাখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কুলাউড়ায় প্রবাসীর বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করলেন আ'লীগ…
সিলেট মহানগর বিএনপির মৎস্য অবমুক্তকরণ
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আইন ও বিচার বিভাগের বিদায়…
চোখের আলো ফেরাতে সোনাসারে মানবতার হাত বাড়িয়ে দিলেন…
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা গোলাপগঞ্জে,…
জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর,…
প্রকৌশলীদের স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিবে লাফার্জহোলসিম বাংলাদেশ
গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুলাউড়া ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
নর্থ ইস্ট মেডিকেল কলেজ ডে পালিত
রায়নগরে ট্রিপল মা'র্ডা'র নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ