বিজ্ঞপ্তি::
৭:৩৯ অপরাহ্ণ
গ্রামীণফোন-সিক্রেট রেসিপির বেইকিং সেশনে জিপিস্টার গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
গ্রামীণফোন গ্রাহক-কেন্দ্রিক সুবিধা উন্মোচনে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায়, প্রতিষ্ঠানটি এর জিপিস্টার গ্রাহকদের জন্য জনপ্রিয় ডেলিকেসি আউটলেট সিক্রেট রেসিপির সাথে অংশীদারিত্ব করেছে। গত মে থেকে জুলাই মাস পর্যন্ত ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ ক্যাম্পেইনের আওতায়, ‘বেইক লাইক আ জিপিস্টার’ আয়োজনটিতে সিক্রেট রেসিপি’র বিশেষজ্ঞ শেফের তত্ত্বাবধানে বেকিং সেশনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন জিপিস্টার গ্রাহকরা।
সিক্রেট রেসিপির সাথে গ্রামীণফোনের অংশীদারিত্বে আয়োজিত অনুষ্ঠানটিতে আগ্রহীরা দক্ষ শেফের মতো কীভাবে বেইক করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাশা ইসলাম। তিনি আনন্দের আবহে আয়োজনটি উপভোগ করেন। প্রশিক্ষণ চলাকালীন, উৎসাহী জিপিস্টার গ্রাহকরা কীভাবে স্বস্বাদু ক্রিম চিজ দিয়ে ফ্রস্ট করা রেড ভেলভেট কেক বানাতে হয় তা শেখেন।
এ নিয়ে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান বলেন, “আমরা সবসময় চেষ্টা করি যেনো আমাদের জিপিস্টার গ্রাহকরা ‘স্পেশাল’ অনুভব করেন এবং আমরা তাদের এক্সক্লুসিভ সব অভিজ্ঞতা দিতে পারি। এবার, আমরা বেইকিং টিউটোরিয়াল সেশনের জন্য আমাদের পার্টনার সিক্রেট রেসিপির সাথে অংশীদারিত্ব করেছি, যাতে আমাদের সম্মানিত জিপিস্টার গ্রাহকরা এই অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে শিখতে পারেন। সেশনে অংশগ্রহণকারীদের আগ্রহ দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ভবিষ্যতেও আমাদের জিপিস্টার গ্রাহকদের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।”
সিক্রেট রেসিপির হেড অব বিজনেস কে.এস.এম. মোহিত-উল-বারী বলেন, “সিক্রেট রেসিপিতে আমরা সর্বোচ্চ মানসম্পন্ন কেক সরবরাহ করতে পেরে গর্বিত। এ ওয়ার্কশপ আয়োজনে আমাদের লক্ষ্য ছিল জিপিস্টার গ্রাহকদের সাথে আমাদের বেইকিং নিয়ে আগ্রহ, অভিজ্ঞতা ও জ্ঞান ভাগাভাগি করে নেয়া এবং তাদের বেইকিং অভিজ্ঞতা স্মরণীয় করে তোলা।”
নিজেদের বানানো কেক ছাড়াও অংশগ্রহণকারীদের রিফ্রেশমেন্ট ও গিফট দেয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সার্টিফিকেট গ্রহণ করেন। প্রশিক্ষণের সময় প্রয়োজনীয় সকল সুরক্ষা সম্পর্কিত প্রোটোকল অনুসরণ করা হয় এবং অংশগ্রহণকারীরা হোম বেইকিংয়ের সময় সুরক্ষা সম্পর্কিত যেসব বিষয় অনুসরণ করবেন সে সম্পর্কে সচেতন করে তোলা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
বাজুস’র সিলেট বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে আইসিসিআর স্কলারশিপ'র ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে বি.এসসি ও ডিপ্লোমা…
সাংবাদিক তুরাব হ’ত্যার সাথে জড়িত সকলকে বি’চারের আওতায়…
গোলাপগঞ্জে শীঘ্রই ফ্যামিলি কার্ড বিতরণ: এমপি এমরান আহমদ…
কোম্পানীগঞ্জে পুলিশের অভি'যানে ভারতীয় গরু আ'টক
হাজারো মানুষের উপস্থিতিতে রুম্মান গুলজারের জা'নাজা ও দা'ফন…
রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের…
কোম্পানীগঞ্জে পালিত হলো জুলাই শহীদ দিবস
জকিগঞ্জ- কানাইঘাটের অন্তত: ২৫ টি গ্রামের বাড়ীঘর গুরুত্বপূর্ণ…
রথযাত্রা সর্বজনীন সম্প্রীতি, সমতা ও মহামিলনের উৎসব: সুদীপ…
স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংব'র্ধনা প্রদান
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ