বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২২ মে ২০ ২০
৮:০ ৭ অপরাহ্ণ

ফেঞ্চুগঞ্জে দরিদ্র ও কর্মহীন  পরিবারের মধ্যে হাবিবের ঈদ সামগ্রী বিতরণ

যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ফেঞ্চুগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
২১ মে বৃহস্পতি বার ফেঞ্চুগঞ্জ উপজেলার  ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের ঘাটের বাজার এলাকায়  এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পবিত্র ঈদুল ফিতর ও  করোনা ভাইরাস প্রাদুর্ভাবে  অসহায় দুঃস্থ কর্মহীন   মানুষের মাঝে উপহার স্বরুপ  ঈদ সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের  নেতৃবৃন্দ।
 খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক রেজান আহমেদ শাহ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাঈমুর রহমান নাঈম, ছাত্রলীগে নেতা রাজু আহমেদ, যুবলীগ সদস্য আদিল আহমেদ, সালেহ আহমেদ প্রমুখ।
 বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন সূদুর প্রবাসে থেকেও হাবিবুর রহমান হাবিব  দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন তথা সিলেট ৩ আসনের প্রায় সব জায়গায় দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় 
 ঘাটের বাজার এলাকায় কর্মহীন দুস্ত অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করছেন এটা অত্যান্ত প্রশংসনীয় উদ্যেগ, নেতৃবৃন্দ বলেন  হাবিবের মতো  সমাজের বিত্তবানরা নিজ নিজ অবস্থান থেকে গরিব মানুষের সাহায্য সহযোগিতার লক্ষে এগিয়ে  আসার আহ্বান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ