শনিবার, মে ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৩১ জানুয়ারী ২০ ২১
১২:৫৩ পূর্বাহ্ণ

পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন সিলেটের সাধারণ সভা

পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন সিলেটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে একক মূল্য তালিকা নির্ধারণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন সিলেটের সভাপতি মো. আব্দুল ফাত্তাহ ফারুকীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মিছবাহ আহমদ হিমেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বার্জার পেইন্টস সিলেটের ডিপোর সাবেক ম্যানেজার শামসুল হোসেন চুনু, স্বাগত বক্তব্য রাখেন, পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক সজিব আহমদ।

বক্তব্য রাখেন, পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন সিলেটের সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ, বার্জার পেইন্টস এর ব্রাঞ্চ ম্যানেজার প্রতাপ মিত্র বড়–য়া, এশিয়ান পেইন্টস এর ম্যানেজার ট্রেড সেলস রওশন উদ্দিন চৌধুরী, নিরোলাক পেইন্টস এর ডিপো ম্যানেজার শাহ রুহুল আমিন, উজালা পেইন্টস এর ম্যানেজার রাকিবুল আজম রাকিব, নিপ্পন পেইন্টস এর ডিপো ম্যানেজার সোহেল আহমদ, পেইলাক পেইন্টস এর ডিপো ম্যানেজার মুজিবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা খলিলুর রহমান হাবিবী। বিশেষ সাধারণ সভায় বক্তারা বলেন, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে করেছেন হালাল। সৎ ব্যবসার মাধ্যমে অনেক সাবলম্বী হওয়া যায়। তাই আমরা প্রত্যেক ব্যবসায়ী সৎ পথে ব্যবসা পরিচালনা করে উপার্জন করতে আমাদের বাধা নেই। যার যার অবস্থান থেকে ব্যবসাকে আরো গতিশীল করতে সৎভাবে ব্যবসা চালিয়ে যেতে হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ