বিজ্ঞপ্তি::
১০ :০ ৩ অপরাহ্ণ
৭এপিবিএন সিলেটে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম মহোদয়ের নির্দেশক্রমে আজ একযোগে ৭এপিবিএন এর ব্যাটালিয়ান সদরদপ্তর লালাবাজার সিলেট, অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ি এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট ক্যাম্পে ১৫ ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীন বাংলার স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের শাহাদাৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত ও খাবারের আয়োজন করা হয় । অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ি সহ-অধিনায়ক পুলিশ সুপার মোঃ কাজী আব্দুর রহিম, ব্যাটালিয়ন সদরদপ্তর সিলেটে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপারগন, পুলিশ পরিদর্শকগনসহ বিভিন্ন পদমর্যাদা অফিসার ও ফোর্সগন উপস্থিত ছিলেন। ব্যাটালিয়ন সদর লালাবাজার সিলেটে জামেয়া ইসলামিয়া খাজাকালু মাদ্রাসা, লালাবাজার সিলেট এর সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুর্তুজা আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন। এছাড়া উক্ত মাদ্রাসার
শিক্ষকবৃন্দ এতিম ছাত্রসহ ছোট ছোট কুরআনের বুলবুলি হাফেজ ছাত্ররা উপস্থিত ছিলেন।
শাহাদাৎ বরনকারী বঙ্গবন্ধুসহ উনার পরিবার, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, সকল বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশের সকল সদস্যসহ দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
ব্যাটালালিয়ন সদর লালাবাজার সিলেটে এতিমখানার ছাত্র, মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং এলাকার অসহায় মানুষের সাথে এক সাথে বিশেষ খাবার উপভোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলামসহ সর্বস্থরের পুলিশ সদস্যগন।
পরে এতিম ছাত্ররা চমৎকার কুরআন তেলাওয়াত ও নাতে রাসুল সাঃ পরিবেশন করেন।
এর পূর্বে সকালে খাগড়াছড়িতে সহ-অধিনায়ক পুলিশ সুপার মোঃ কাজী আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালায়ে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এর নেতৃত্বে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনে কার্যক্রম…
সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র
মেঘনা-বুড়িগঙ্গা চিরে সমুদ্রকন্যার সন্ধানে: একটি স্মৃতির সফর
স্কুল পড়ুয়া ৩০ শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল
রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো…
খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনি'য়মের…
ইরান থেকে ইউরেনিয়াম অপ'সারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া:…
কুষ্টিয়ার এমপি মুফতি আমির হামজার বি'রুদ্ধে গ্রেফ'তারি পরো'য়ানা!
যেখানে যে অবস্থায় থাকুন, আকিদার প্রশ্নে কোনো আপোস…
জগন্নাথপুরের কৃষকেরা ভালো নেই, দু'র্ভোগের সঙ্গে বাড়ছে ধান…
ঘুম ঘুম চোখে চালকের হাতে গাড়ির স্টারিং!কমলগঞ্জে এসে…
বাংলা নববর্ষ উপলক্ষে অংকুর সাহিত্য পাঠাগারে প্রতিযোগিতা
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ