২:৪০ পূর্বাহ্ণ
মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসিরুল কুরআন মহাসম্মেলন শনিবার
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে ৯ম তাফসিরুল কুরআন মহাসম্মেলন আগামীকাল শনিবার সিলেট রেজিষ্ট্রারী মাঠে বেলা ২টায় অনুষ্ঠিত হবে।
এতে গুরত্বপূর্ণ তাফসির পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম সুনামগঞ্জী, আল্লামা মুফতি রশীদুর রহমান বরুণা, মাওলানা শায়েখ হাসান জামিল ক্বাসেমী ঢাকা, হাফিজ মাওলানা আল আমিন হুসাইনী নেত্রকোনা। এছাড়াও দেশবরেন্য ইসলামী চিন্তাবিদ উক্ত মহাসম্মেলনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
এতে সভাপতিত্ব করবেন মুয়াজ্জিন সমিতির উপদেষ্টা ও জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী, মুয়াজ্জিন সমিতির উপদেষ্টা ও জামেয়া মাদানীয়া কাজিরবার মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি শফিকুর রহমান, জামেয়া নুরীয়া ইসলামিয়া ভার্থখলার প্রিন্সিপাল মাওলানা হাফিজ মুজদুদ্দীন আহমদ, মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান প্রমুখ।
উক্ত মহাসম্মেলনে সর্বস্তরের মুসলিম উম্মাহকে যোগদান করে সম্মেলন সফলে আহ্বান জানিয়েছেন মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ। বিজ্ঞপ্তি