শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ নভেম্বর ২০ ২০
৯:২৫ অপরাহ্ণ

সিলেটের পীরেরচক গ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির তাবু বিতরণ

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পীরেরচক গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মধ্যে তাবু বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট। গতকাল পীরেরচক গ্রামে তাবু বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুর রহমান খোকনের সভাপতিত্বে ও সমাজকর্মী কামরান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল।

তাবু বিতরণ অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার মুরব্বী কটু মিয়া, মন্তাজ আলী মিয়া, দুলাল মিয়া, নিজাম মিয়া, মানিক মিয়া, গেদাই মিয়া, সিরাজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে দরিদ্র, অসহায় মানুষের মধ্যে তাবু বিতরণ করেন অতিথিবৃন্দ। 

বক্তারা বলেন, আর্তমানবতার সেবার রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে যাচ্ছে। দুর্যোগ-দুর্বিপাকে, বন্যায় কিংবা যে কোনো কঠিন সময়ে সমাজের অবহেলিত, ছিন্নমূল মানুষকে সহযোগিতা করে রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই ধরাবাহিকতায় সিলেট ইউনিট পীরেরচক গ্রামের দরিদ্রদের মধ্যে তাবু বিতরণ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ