৮:১১ অপরাহ্ণ
তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে নগরীতে ব্যারিস্টার আদনানের লিফলেট বিতরণ
আগামী ৯ই জুলাই দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানের নেতৃত্বে সিলেট নগরীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
শুক্রবার বাদ জুমআ নগরীর বিভিন্ন পাড়া মহল্লা মার্কেটে, পথচারী ও হকারদের মাঝে লিফলেট বিতরণকালে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহীদুল হক সুহেল, সিলেট মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও মহানগর জিয়া সংসদের সভাপতি এম জহুরুল ইসলাম মখর, তাহিরপুর উপজেলা যুবদলের সভাপতি এনামুল হক এনাম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কানাইঘাট উপজেলা সদস্য সচিব এম শাহীন আহমদ, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক শহিদ আহমদ, যুগ্ম আহবায়ক ফজলু মিয়া, আব্দুর রহিম, কামিল আহমেদ, সাব্বির সাদেক, কানাইঘাট উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম, আব্দুল মালেক খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুস সালাম, মহানগর ২৪নং ওয়ার্ড বিএনপির নেতা আসলাম আহমদ, জুয়েল মিয়া, হালিমুদ্দিন, আলকাস আলী, আলেক নূর, দেলোয়ার হোসেন, নুরুল আমিন, মকসুদুর রহমান ও আলী হোসেন প্রমূখ।
লিফলেট বিতরণকালে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান বলেন, আগামী ৯ জুলাই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সিলেট বিভাগের উদ্যোগে আলিয়া মাঠে আয়োজিত দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফল করতে হবে।
বর্তমান ফ্যাসিবাদি সরকারের হাত থেকে গনতন্ত্র, জনগনের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার পুনরুদ্ধারে তারুণ্যের সমাবেশকে সফল করতে হবে।