শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৬ নভেম্বর ২০ ২০
২:৪২ পূর্বাহ্ণ

অক্টোবর সেবা মাস ও বন্যায় বিশেষ অবদান রাখায় হলিসিটি লায়ন্স ক্লাবকে সম্মাননা প্রদান

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি -১ এর উদ্যোগে অক্টোবর সেবা মাস ও বন্যায় কাজ করার বিভিন্ন ক্লাবে সম্মাননা প্রদান করেছে জেলা ৩১৫বি-১। সিলেটে লায়ন্স ক্লাবগুলো বন্যা ও অক্টোবর সেবা মাস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় হলিসিটি লায়ন্স ক্লাবে সম্মাননা প্রদান করা হয়েছে। 
প্রধান অতিথির জেলা ৩১৫ বি -১ এর গর্ভনর লায়ন দেওয়ান নাছিরুল হক এমজেএফ এর হাত থেকে হলিসিটির পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ক্লাব লায়ন সাজুওয়ান আহমদ। এসময় এউপস্থিত ছিলেন হলিসিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট কাজী আব্দুল মুকিত, সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের। 
গত শনিবার ঢাকাস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫ বি -১ এর গর্ভনর লায়ন দেওয়ান নাছিরুল হক এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস গর্ভনর লায়ন সাহেনার বেগম এমজেএফ, ২য় ভাইস গর্ভনর লায়ন শরীফ উদ্দিন এমজেএফ প্রমূখ। -বিজ্ঞপ্তি
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ